1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

চলতি বছর ইসরাইল শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে আটক করেছে

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪.৩৪ পিএম
  • ২৩৬ Time View

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সাড়ে ছয় হাজার ফিলিস্তিনিকে থেকে আটক করেছে ইসরাইল। এর মধ্যে ১৫৩ জন নারী এবং ৮১১টি শিশু রয়েছে। অধিকৃত পশ্চিম তীর থেকে এসব নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্বর ইসরাইল।

‘দি প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব’ নামে ফিলিস্তিনের একটি নিরপেক্ষ ও বেসরকারি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। অধিকৃত ফিলিস্তিনজুড়ে ইসরাইলের ২৩টি কারাগার রয়েছে এবং এ সমস্ত কারাগারে আটক ফিলিস্তিনিদেরকে রাখা হয়েছে।

সংস্থাটির দেয়া তথ্যমতে, আটক ফিলিস্তিনিদের মধ্যে ২ হাজার ১৩৪ জনকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনেশনের নির্দেশ দেয়া হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ইসরাইলি সেনারা যে সমস্ত ফিলিস্তিনিকে আটক করে তাদেরকে কথিত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন দেয়া হয়। খবর- পার্সটুডে

এই আইনে যে সমস্ত ফিলিস্তিনিকে আটক করে কারাগারে রাখা হয় তারা কখনো জানতে পারেন না তাদের অপরাধ কী এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এনে বিচার প্রক্রিয়াও সম্পন্ন করা হয় না। ফলে তারা ইসরাইলি আদালতে নিজেদেরকে রক্ষার জন্য কোনো আইনি সহায়তাও পান না। এই সমস্ত বন্দির আটকের মেয়াদ শেষ হয়ে এলে আবার সাজার মেয়াদ ছয় মাস বাড়িয়ে দেয়া হয়। এভাবে বছরের পর বছর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনে হাজার হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আটক সাড়ে ছয় হাজার ফিলিস্তিনির মধ্যে ৬০০ বন্দী মারাত্মক রকমের বিভিন্ন রোগে ভুগছেন। এ সমস্ত ব্যক্তি মারাত্মক অসুস্থ থাকলেও তাদের ওপরে বিভিন্ন সময়ে নির্যাতন করা হয়। আটক ফিলিস্তিনিদেরকে খুবই অমানবিক পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে, তারা ঠিকমতো চিকিৎসা সেবা পান না বরং উল্টো অসুস্থতার জন্য মারাত্মকভাবে উপেক্ষার শিকার হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com