1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ১০.৩৪ এএম
  • ৩৬৪ Time View

আগামী ২৯ ডিসেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় উপজেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অধিদফতর জানায়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরেও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেই সরকারের। বার্ষিক মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে। তাই, চলতি বছরে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে মেধা বৃত্তির বিকল্প হিসেবে আলাদা পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com