1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

মির্জা ফখরুল-মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখালো পুলিশ

  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬.০০ পিএম
  • ২২০ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের উপর একটি বর্বরোচিত হামলা হয়েছে। ককটেল নিক্ষেপ করেছে এবং জানমালের ক্ষতি করেছে। সেই পরিপ্রেক্ষিতে তাদের অপরাধটা হচ্ছে আসলে… এই অপরাধসমূহের উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

বিএনপির আর কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে রয়েছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা সবকিছু খেয়াল রাখছি। কেউ যদি আরও এমন অপরাধ করে তারা আমাদের নজরদারিতে থাকবে এবং তাদের বিষয়েও আমরা ব্যবস্থা নেবো।

বিএনপির গণসমাবেশ আয়োজনের জন্য নতুন কোনো মাঠের জন্য আবেদন করেছে কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, গতকাল আমাদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের সভা হয়েছিল। সেই সভায় দুটি স্থানের কথা বলেছে। কিন্তু তারা আজকে যে আবেদনটি নিয়ে এসেছে, সেটি হলো গোলাপবাগ মাঠের কথা তারা বলেছেন। সেটা আমাদের ডিএমপি কমিশনার মহোদয়ের কাছে উপস্থাপন করবো।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যায়। সেখানে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চায় বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com