1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে

  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১২.০৯ পিএম
  • ২৩৫ Time View

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে আরও ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের ভেতরে অ্যান্টি-ড্রোন সরঞ্জামের পাশাপাশি বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ সংক্রান্ত একটি নথি রয়টার্স দেখেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্স জানায়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ড্রোনকে পরাস্ত করতে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ইউক্রেনকে নতুন করে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্যাকেজটি শুক্রবার ঘোষণা করা হতে পারে। যদিও ঠিক কী ধরনের অ্যান্টি-ড্রোন এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে তার বিশদ বিবরণ পাওয়া যায়নি।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ইউক্রেনের জন্য সম্ভাব্য এই নতুন সামরিক সহায়তা প্যাকেজে লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) রকেট লঞ্চার, ১৫৫ মিমি গোলাবারুদ, হামভি সামরিক যান এবং জেনারেটর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এই সহায়তা প্যাকেজ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই সহায়তা প্যাকেজের বিষয়বস্তু এবং আকার পরিবর্তন হতে পারে।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে সম্প্রতি অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

মূলত রাশিয়ার এই ধরনের আক্রমণ মোকাবিলায় ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে অত্যাধুনিক অ্যান্টি-এয়ারক্রাফ্ট নাজামস (NASAMS) সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

অবশ্য এই সহায়তা প্যাকেজের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এই সাহায্য প্যাকেজ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com