1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

৪৪তম বিসিএস পরীক্ষায় বিশেষ নির্দেশনা

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৭.১৩ পিএম
  • ৩২০ Time View

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর আবশ্যিক বিষয় ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের বিসিএসে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)৷

বুধবার (৭ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস সই করা এক বিজ্ঞপ্তিতে ৪৪তম বিসিএস পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড অনুরূপ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জিনিস নিয়ে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং কোনো ধরনের নিষিদ্ধ জিনিস সঙ্গে আছে কি না তা তল্লাশির পর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।

পরীক্ষার দিন উল্লেখিত নিষিদ্ধ জিনিসগুলো সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। প্রার্থীদের এসএমএসের সেই নির্দেশনা অনুসরণ করতে হবে।

পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, অবশ্যই কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হেয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিতে হবে।

পরীক্ষা কেন্দ্রে কোনো প্রার্থীর কাছ থেকে উল্লেখিত নিষিদ্ধ জিনিস পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির যেকোনো নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com