1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভারতে বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ২৪১ Time View

ভারতে চলতি বছর তাপপ্রবাহ ও বজ্রপাতের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো বেড়েছে। দেশটিতে চলতি বছর বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু হয়েছে বলে ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় পার্লামেন্টে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছর ভারতে তাপপ্রবাহ আট গুণ বেশি ছিল। সব মিলিছে বছরে ২৭ বার তাপপ্রবাহ এবং ১১১ বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। একই সময় বজ্রঝড় পাঁচ গুণের বেশি বেড়েছে এবং এই সংখ্যা ছিল ২৪০। বিজ্ঞানীরা এ ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

গত মাস পর্যন্ত এই ধরনের ঘটনার কারণে চলতি বছর ২ হাজার ১৮৩ জন মারা গেছে। বজ্রপাত, বন্যা ও ভারী বৃষ্টিপাত এই বছর ৭৮ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। প্রায় ১৪০ কোটি মানুষের দেশটিতে গত মার্চে এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল এবং এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল।

গত আগস্টে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে বর্ষা মৌসুমে তাপমাত্রা চলতি শতাব্দিতে বেড়েছে এবং দেশটিতে ভবিষ্যতে আরও ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিতে পারে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন দূষণকারী, যদিও এর মাথাপিছু নির্গমন অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com