1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

ফাইনালে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১১.৩৮ এএম
  • ৪১১ Time View

দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে যাচ্ছে নতুন পালক। ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে এই কাজ করতে যাচ্ছেন দীপিকা।

কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। শিগগিরবই কাতারে যাবেন ভারতের এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রংয়ের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের।

সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর তালিকাতেও স্থান পেয়েছেন তিনি। প্রতি দিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে। বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

শেষ বার দীপিকাকে দেখা গিয়েছিল ‘গেহরাঁইয়া’ ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com