1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

বাংলাদেশর ১ লাখ ১২ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিউব

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৮.১৩ পিএম
  • ২৬০ Time View

বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও ডিলিট করে দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

সম্প্রতি ইউটিউবের প্রকাশিত জুলাই-সেপ্টেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে ভিডিওগুলো ডিলিট করা হয়েছে। ভিডিও ডিলিটের সংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান অষ্টম। এই তালিকায় সবার ওপরে আছে ভারত। দেশটির ১৭ লাখ ভিডিও ডিলিট করা হয়েছে।

জুলাই-সেপ্টেম্বরের মধ্যে ৫৬ লাখের বেশি ভিডিও এবং ৫৮ লাখের বেশি চ্যানেল ডিলিট করেছে ইউটিউব। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করায় এর মধ্যে ৬৭ দশমিক ৯ শতাংশ ভিডিও ডিলিট করা হয়েছে ১০টিরও বেশি ভিউ পাওয়ার আগেই।

এর পাশাপাশি ইউটিউব সাত কোটি ৩৭ লাখেরও বেশি মন্তব্য ডিলিট করে দিয়েছে। এর বেশিরভাগই স্প্যাম ছিল। ডিলিট করা মন্তব্যের ৯৯ শতাংশেরও বেশি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে।

ইউটিউবের মত অনুসারে, কন্টেন্ট যেখানেই আপলোড করা হোক না কেন, এর কমিউনিটি নির্দেশিকা বিশ্বজুড়ে একইভাবে কার্যকর হবে। ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে ভিডিও ডিলিট করা হলে তা বিশ্বব্যাপীই সরানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com