1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

হিলিতে ডিমের হালি ৩২ টাকা

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.১০ পিএম
  • ৩৯৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যর সঙ্গে ঊর্ধ্বমুখী ডিমের বাজারে অস্থিরতা কেটেছে। দিনাজপুরের হিলিতে ডজন প্রতি ডিমের দাম ১২ থেকে ১৬ টাকা কমেছে। গত সপ্তাহে হালি প্রতি ডিম বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। বর্তমানে সেই ডিম বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকায় বলে জানা গেছে।

তবে ডিমের দাম কমায় সাধারণ মানুষ খুশি হলেও লোকসানে পড়তে হচ্ছে খামারিদের।

রোববার (০৪ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, বাজারে ডিমের চাহিদা রয়েছে ব্যাপক। স্থানীয় খামারগুলো থেকে নিয়মিত পাইকারি ও খুচরা বাজারে ডিমের সরবরাহ হচ্ছে।

মুদি দোকানদার করিম মোল্লা বলেন, বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। বাজারে সপ্তাহের ব্যবধানে পিস প্রতি এক থেকে দেড় টাকা কমেছে ডিমের দাম।

বাজারে ডিম ক্রেতা আসিফ বলেন, ডিমের চড়া দাম থাকায় কেনা বন্ধ করেছিলাম। এখন ডিমের দাম হাতের নাগালে এসেছে।

হিলির ডিম উৎপাদনকারী নয়ন পোল্ট্রি ফার্মের মালিক জানান, খাদ্যের যে দাম। সেই অনুযায়ী ডিমের দাম অনেক কম। মুরগি থেকে একটা ডিম উৎপাদন করতে আমাদের প্রায় ১১ টাকা খরচ হচ্ছে। এ দিকে ডিম বিক্রি করতে হচ্ছে ৮ টাকায়। এভাবে যদি লোকসান হতে থাকে তাহলে হয়তো আমাদের পোল্ট্রি খামার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com