1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্রমন্ত্রী: ১০ ডিসেম্বর ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৮.০৮ পিএম
  • ২২৭ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে নাকি  লাখ লাখ লোকের সমাগম করবে তারা। ঢাকাকে অচল করে দেবে। ওইদিন সরকার পতনের দাবি তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে তাদের কার্যালয়ে অবস্থান করবে বলে শুনতে পাচ্ছি।

তিনি বলেন, বিএমপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল। সেজন্যই তারা নানা ধরণের ফন্দিফিকির ও ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল-ডাল মজুদ রাখাও সেরকমই একটি ইঙ্গিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

মহাসমাবেশের স্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির জন্য ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। তাই সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য বিবেচনায় যা ভালো হয়, পুলিশ কমিশনার তাই করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,‌ জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com