1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রাশিয়ার তেল ৬০ ডলারেই কিনবে ইউরোপ

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫.৪২ পিএম
  • ৪৮৭ Time View

রাশিয়ার থেকে ব্যারেল প্রতি ৬০ ডলারেই তেল কিনবে ইউরোপ। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় নেতারা। আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই রুশ তেলের দাম নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছালো পশ্চিমা দেশগুলো।

এদিকে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইইউ কূটনীতিকরা জানান, তাদের এই সিদ্ধান্তে তথা ৬০ ডলারে তেল কেনার চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

পরদিন শুক্রবার (২ ডিসেম্বর) চুক্তির প্রতি সমর্থন জানায় পোল্যান্ডও। আল জাজিরা জানায়, রোববার (৪ ডিসেম্বর) চুক্তিটি বিস্তারিত ইইউর আইনি জার্নালে প্রকাশ হওয়ার কথা।

ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। তবে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও চীন, ভারতসহ অনেক দেশই রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

এ কারণে পশ্চিমা শক্তিগুলো গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয়, ডিসেম্বর মাসের মধ্যে তেলের দাম কমানোর বিষয়ে বিস্তারিত একটা সিদ্ধান্তে পৌঁছাবে তারা। মূলত তেল বিক্রি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন যুদ্ধের ব্যয় নির্বাহ করতে না পারেন, সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমারা।

কম দামে রাশিয়ার সামুদ্রিক অপরিশোধিত তেল কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির জোট জি-৭-এর। ধনী দেশগুলোর সংগঠনটির প্রস্তাব ছিল, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম সামগ্রিকভাবে ৫ শতাংশ কমিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ব্যারেল প্রতি ৬৫ ডলার থেকে ৭০ ডলার দরে তেল কিনতে হবে।

তবে ইউক্রেনের চাওয়া ছিল, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ থেকে ৪০ ডলারে বেঁধে দিক। ইউক্রেনের পাশাপাশি পোল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়ার দাবি ছিল, রুশ তেলের দর ৬০ ডলারের অনেক কম নির্ধারণ করা হোক। তবে গ্রিস, সাইপ্রাস ও মাল্টা জানায়, রুশ তেলের দাম একটু বেশি নির্ধারণ করা হোক।

কিন্তু সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের এক বৈঠক সূত্রে বিভিন্ন গণমাধ্যম জানায়, রুশ তেলের দাম ৬৫ থেকে ৭০ ব্যারেল নির্ধারণ করা হতে পারে। তবে এই দর নিয়েও বিতর্ক চলছিল। কারণ, জ্বালানির এই দর বর্তমানে রুশ অপরিশোধিত তেলের দরের কাছাকাছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৭০ ডলারের কথা বলে আসলেও চলতি সপ্তাহে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া উচিত । গত বুধবার মস্কোয় এক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, তেলের বর্তমান মূল্য ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায্য’ এবং আগামী বাজেট বাস্তবায়নের জন্য যে অর্থ প্রয়োজন তার জন্য মানানসই। শেষ পর্যন্ত কার্যত রাশিয়ার প্রস্তাবই মেনে নিল ইউরোপ। পুতিনের চাওয়া ৬০ ডলারেই তেল কিনবে তারা।

আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই একটা ঐকমত্যে পৌঁছানো ইউরোপের জন্য বেশ জরুরি ছিল। কারণ যেসব জাহাজ রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহন করবে, তাদের ক্ষেত্রে বিমা প্রযোজ্য হবে না।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে চীন, ভারতসহ আর যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনছে, তারা বিপাকে পড়বে। কারণ, জাহাজের অধিকাংশ বিমাকারী ইউরোপ ও যুক্তরাজ্যভিত্তিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com