1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বসা নিয়ে বাইডেন-পুতিনের পাল্টাপাল্টি শর্ত

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫.৪০ পিএম
  • ২৬৬ Time View

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আলোচনায় বসা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়; তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা ইউক্রেনের প্রজাতন্ত্রগুলোকে স্বীকতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন।

গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে পাশে বসিয়ে বাইডেন ঘোষণা করেন, ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় দেশটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা। পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন।

বাইডেনের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেকসভ বলেছেন, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত তবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে না রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার স্বার্থ রক্ষা করার জন্য সব সময় আলোচনা বসতে প্রস্তুত থাকেন।

পুতিনের মুখপাত্র বলেন, আমেরিকা রাশিয়ার অন্তর্গত ‘নয়া এলাকাগুলোকে’ স্বীকৃতি না দেয়ার কারণে দু’পক্ষের মধ্যে কোনো সমঝোতা করা সম্ভব হচ্ছে না। এ বিষয়টি আলোচনার যেকোনো সম্ভবনাকে জটিল করে তুলছে।

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক প্রজাতন্ত্রের পাশাপাশি যাপোরিযিয়া ও খেরসন অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের পর অক্টোবরে এক ডিক্রি জারি করে অঞ্চলেগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন পুতিন। কিন্তু ইউরোপ ও পশ্চিমা দেশগুলোসহ কেউই এই অন্তর্ভুক্তির স্বীকৃতি দেয়নি।

খবর- পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com