1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

প্রায় ৩ লাখ কোটি টাকা সরকারের ঋণ ব্যাংক খাতে

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫.৫৫ পিএম
  • ৯০৬ Time View

ব্যাংক খাতে সরকারের ঋণের পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের ২৪ নভেম্বর পর্যন্ত খাতটিতে ঋণের পরিমাণ দাড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭২৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ২ লাখ ১৫ হাজার ৪৬৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ব্যাংক খাতে সরকারের ঋণ বেড়েছে ৮০ হাজার ২৬০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সরকারের ব্যয় আগের তুলনায় বেড়েছে। এক্ষেত্রে আয় কম হওয়া বাড়তি খরচ মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তবে এই ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে কম। তাই শঙ্কার কোনো কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ স্থিতি দাড়ায় ২ লাখ ৮২ হাজার ৭১২ কোটি টাকায়। এর আগের মাস আগস্ট শেষে এর পরিমাণ ছিলো ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকা। এদিকে ২৪ নভেম্বর পর্যন্ত খাতটিতে সরকারের ঋণ আরও বেড়ে দাড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭২৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত সরকার ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করেছিলো। তবে গত সেপ্টেম্বর মাসে বেশি পরিমাণ ঋণ নেওয়া শুরু করে। সেসময় এক মাসেই ব্যাংক থেকে সরকার ঋণ নেয় ১৫ হাজার কোটি টাকারও বেশি। গত ২০২১-২২ অর্থবছর শেষে ব্যাংক খাতে সরকারের ঋণের স্থিতি ছিল ২ লাখ ৭০ হাজার ১৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ বেড়েছে ২৫ হাজার ৫৪০ কোটি টাকা।

চলতি (২০২২-২৩) অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। আগের অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিলো ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। এবার প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

এদিকে, চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকেও ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com