1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত বেতন বাস্তবায়নে সময় চায় বিএবি

  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ২.০৮ পিএম
  • ৫৫০ Time View

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের দেওয়া কয়েকটি নির্দেশনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) নেতারা। এতে বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন-ভাতা বাস্তবায়নের সময়সীমা বাড়াতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছেন তারা।

বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে বিএবি এই অনুরোধ জানায়।

বাংলাদেশ ব্যাংক গত ২০ জানুয়ারি বেসরকারি ব্যাংকের নতুন কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, কর্মকর্তাদের শিক্ষানবিশকালে সর্বনিম্ন বেতন-ভাতা হবে ২৮ হাজার টাকা। আর শিক্ষানবিশকাল শেষ হলে বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা। আর ব্যাংকের অফিস সহায়কদের সর্বনিম্ন বেতন হবে ২৪ হাজার টাকা।

আগামী মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৈঠকের পর বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা ১ মার্চ থেকে বাস্তবায়ন করা কঠিন হবে। বিএবি এই কথা কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমাদের আরও আলোচনা করতে হবে। এরপরই হয়ত বিএবি ওই নোটিশটি পুনর্বিবেচনার অনুরোধ জানাবে। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় অস্পষ্টতা থাকার কথাও উল্লেখ করেন মো. নজরুল ইসলাম মজুমদার। তবে অস্পষ্টতার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলে বিএবিকে আশ্বস্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সর্বনিম্ন বেতন বাস্তবায়নের নির্দেশনার সময়সীমা বাড়াতে বিএবি অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছে।

সর্বনিম্ন বেতন বেঁধে দেওয়ার প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর সঙ্গে সর্বনিম্ন পদের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার পার্থক্য যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা কমানো যাবে না। পাশাপাশি চাকরি স্থায়ী ও বার্ষিক বেতন বৃদ্ধির জন্য আমানত সংগ্রহের লক্ষ্য বেঁধে দেওয়া যাবে না।

রাজধানীতে মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও বিএবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com