1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

সিটি ব্যাংকের ৪২ কর্মীকে চাকরিচ্যুত

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮.৪৮ এএম
  • ২৭৮ Time View

বেসরকারি খাতের সিটি ব্যাংক লিমিটেডের ৪২ কর্মীকে জোরপূর্বক চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে জোর করে তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি চাকরিচ্যুত কর্মীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বরাবর পাঠানো একটি চিঠিতে এর প্রতিকার চেয়েছেন। ব্যাংকটিতে আরও শতাধিক কর্মী চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কোনো নোটিস ছাড়াই সিটি ব্যাংকের এইচআর ডিভিশন এসব কর্মীকে ডেকে নিয়ে পারফরম্যান্স ইস্যুতে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে নেয়। এ সময় পদত্যাগপত্রে স্বাক্ষর না করলে তাদের টার্মিনেশন করার ভয় দেখানো হয়। ফলে কোনো উপায় না পেয়ে কর্মীরা ব্যাংক কর্তৃপক্ষের কথামতো স্বাক্ষর করেন।

চাকরিচ্যুতির আগে এসব কর্মীর প্রতি মাসে ব্যবসায়ের টার্গেট ২৮ লাখ থেকে বাড়িয়ে ৪৮ লাখ ধরা হয়। একই সঙ্গে তিনটি ক্রেডিট কার্ড যুক্ত করা হয়। কোনো মাসে টার্গেট পূরণ করতে না পারলে তা পরের মাসে পূরণ করতে হয়। বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে টার্গেট পূরণ করা সম্ভব হয় না। কোনো মাসে টার্গেট পূরণ না হলেই তত্ত্বাবধায়ক ও টিম ম্যানেজারের মাধ্যমে ভয় দেখিয়ে কাউন্সেলিং পত্রে সই করিয়ে নেওয়া হতো।

এ বিষয়ে জানতে চেয়ে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসব বিষয় দেখে। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

কেন্দ্রীয় ব্যাংকের অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি গভর্নরের দৃষ্টিগোচর হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে করোনার মধ্যেও বিভিন্ন সময় ব্যাংক কর্মীদের চাকরি হারাতে দেখা গেছে। সে সময় সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও করোনার সময়ে শুধু লক্ষ্যমাত্রা অর্জন না করা বা অদক্ষতার অজুহাতে চাকরিচ্যুত ও চাকরি থেকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ জানিয়েছিলেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। আবার কোনো কোনো ক্ষেত্রে পদত্যাগ করার পর তাদের প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়া হয়নি।

পরে করোনায় ব্যাংককর্মীদের ছাঁটাই বন্ধে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া কর্মীদের চাকরিচ্যুত করা যাবে না বলে জানায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে করোনার সময়ে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংককর্মীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com