1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

সৌদি আরবের তেলবহির্ভূত রফতানি বেড়েছে প্রায় ৩ হাজার কোটি ডলার

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১০.৫৯ এএম
  • ২০৭ Time View

সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি ঊর্ধ্বমুখী হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটির রফতানি ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৭ হাজার ৮৪০ কোটি সৌদি রিয়ালে (২ হাজার ৮৬ কোটি ডলার) দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৬ হাজার ৯৪০ কোটি সৌদি রিয়াল। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।

তবে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে সৌদি আরবের এ রফতানি ৯ দশমিক ৬ শতাংশ অর্থাৎ ৮৪০ কোটি রিয়াল কম ছিল। তৃতীয় প্রান্তিকে সামগ্রিক পণ্য রফতানি ৪৬ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৯ হাজার ৯৭০ কোটি রিয়ালে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ২৭ হাজার ৩৬০ কোটি রিয়াল বেশি।

জিএএসটিএটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে রফতানি হওয়া তেলবহির্ভূত শিল্পপণ্যের ৩৬ দশমিক ৮ শতাংশই ছিল কেমিক্যাল ও সহযোগী শিল্প খাতের।

এ সময়ে দেশটির পণ্য আমদানি বেড়ে ১৮ হাজার ১১০ কোটি রিয়ালে দাঁড়িয়েছে। নথিপত্রে দেখা গিয়েছে, এ পণ্য আমদানি বছরওয়ারি ২৫ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। আগের প্রান্তিকের চেয়ে যা ৪ দশমিক ৮ শতাংশ বেশি। কেমিক্যাল ও সহযোগী শিল্প খাতের পণ্যগুলো কেন্দ্রীয়ভাবে জ্বালানি তেলবহির্ভূত শিল্পপণ্য হিসেবে গণ্য হয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসব পণ্যের আমদানির পরিমাণ ছিল ৭৫০ কোটি রিয়াল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১ শতাংশ বেশি।

জিএএসটিএটি আরও জানায়, গত প্রান্তিকে শিল্পপণ্য আমদানিতে মেশিনারি যন্ত্রপাতি মুখ্য ভূমিকা পালন করেছে। মোট পণ্য আমদানিতে এ খাতের অংশ ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। তৃতীয় প্রান্তিকে জ্বালানি তেলবহির্ভূত পণ্য রফতানির তুলনায় আমদানি দ্রুত হারে বেড়েছে।

সৌদি আরবের মোট পণ্য রফতানির ১৬ দশমিক ৪ শতাংশই গিয়েছে প্রধান বাণিজ্য অংশীদার চীনে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানে রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ১০ শতাংশ ও ৯ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে একই সময়ে মোট পণ্য আমদানির ২০ দশমিক ৭ শতাংশ আসে চীন থেকে এবং ৮ দশমিক ৮ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। তৃতীয় প্রান্তিকে দেশটিতে আমদানির বেশির ভাগই সম্পন্ন হয় জেদ্দা ইসলামিক পোর্ট দিয়ে। এ সময়ে সৌদি আরবের পণ্য আমদানি ৫ হাজার কোটি রিয়াল ছাড়িয়ে গিয়েছে। এটি মোট আমদানির ২৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com