1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১০.৫১ এএম
  • ২৩১ Time View

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর বেলা দেড়টায় শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন। এরপর পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় দিয়েছে। তবে এদের মধ্যে অনেকে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এবার মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজার ৭৯০টি। এরমধ্যে বিদেশের কেন্দ্র সংখ্যা ৮টি।

২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) তাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানতে পারবে।

মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানানো যাবে।

এ ছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকেও ফল জানতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com