1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সহিংসতাবিরোধী বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২.৫৬ পিএম
  • ৩৩০ Time View

নারীর প্রতি সহিংসতা রুখতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনাসহ বিভিন্ন শহরে বিক্ষোভে জড়ো হন হাজারো নারী। দেশটির নারীবাদী একটি সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তারা। যোগ দেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী পুরুষও।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এদিন বাদ্য-বাজনা বাজিয়ে ও গান গেয়েও প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। একইসঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে স্পেনে নারী মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদও জানান তারা।

এক নারী বিক্ষোভকারী বলেন, এ যুগে এসেও নারীরা সব জায়গায় নিরাপদ নন। নিজেদের মৌলিক অধিকারটুকু নিশ্চিতেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। নারীর সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিতে সঠিক আইন প্রণয়নের দাবি আমাদের।

প্রতি ২৮ ঘণ্টায় স্পেনে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। চলতি বছর প্রায় ২০০ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

এদিন নারী নির্যাতনবিরোধী বিক্ষোভ হয় দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশেও। মেক্সিকো ও চিলির বড় শহরগুলোতে পুলিশ আন্দোলকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভ চালিয়ে যান নারীরা।

একজন বিক্ষোভকারী বলেন, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা রাস্তায় নেমেছি। নারীকে অধিকার ও যথাযথ মর্যাদাসহ বাঁচতে দিন।

বলিভিয়াতেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

একই ইস্যুতে উত্তাল তুরস্কও। ইস্তাম্বুলে আন্দোলনকারীরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

এদিকে বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন, সামাজিক শিক্ষার বিস্তারের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা নিরসন সম্ভব বলে মত বিশ্লেষকদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com