1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের উৎপাদিত ফসল বড় অংকের ব্যয় কমাতে পারে

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১.১৩ এএম
  • ২৭১ Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে সবজি, ফলমূল ও প্রাণিজ আমিষ উৎপাদিত হয়। সঠিকভাবে সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে পারলে একদিকে দেশের জনগণের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ হবে অন্যদিকে সুস্থ-সবল মানবসম্পদ তৈরি হবে। এর মাধ্যমে সরকারের স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল সীগালে আইডিসিআরসি-র সহযোগিতা ও আর্ক ফাউন্ডেশন, সিএলপিএ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, পুষ্টি বিকাশে আমাদের গবেষণার মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন সবজি, ফল ও আমিষ কতটুকু গ্রহণ করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন ও সুষম খাদ্য গ্রহণের প্রতি জনগণকে সচেতন করতে হবে। এ জন্য উচ্চতর গবেষণা করে এর সুপারিশসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, সুষম খাদ্যাভ্যাস গড়তে পারলে মানুষ অনেক বেশি সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে, অসুস্থ কম হবে এবং স্বাস্থ্য খাতে ব্যয় দেশের বিপুল খরচ কমে যাবে।

সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় উপস্থিত ছিলেন আহমেদ ফিরোজ কবির এমপি, ফখরুল ইমাম এমপি, মো. মনোয়ার হোসেন চৌধুরী এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসনে এমপি, মো. নুরুল ইসলাম তালুকদার এমপি এবং কক্সবাজারের পৌর মেয়র মুজিবর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com