1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের প্রথম নতুন নারী জেলা প্রশাসক নাজনীন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭.৫২ পিএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. চিত্রলেখা নাজনীন। তিনি রংপুর জেলার প্রথম নারী জেলা প্রশাসক। 

বুধবার (২৩ নভেম্বর) রাতে জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রংপুরসহ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছেন সরকার। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।

রংপুরে জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া ড. চিত্রলেখা নাজনীন সর্বশেষ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আগে তিনি নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মানিকগঞ্জ জেলায় প্রথম কর্মজীবন শুরু করেন।

01

রাজশাহী সিটি করর্পোরেশনের রানী বাজার এলাকায় ড. চিত্রলেখা নাজনীন জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রংপুরের বর্তমান জেলা প্রশাসক আসিব আহসানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২০১৯ সালের ১২ জুন রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবং পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com