1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

সাকিবের নজরকাড়া পারফরম্যান্সে বাংলা টাইগার্সের দাপুটে জয়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১১.০৫ এএম
  • ২০৩ Time View

সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টেন লিগে শুভসূচনা পেয়েছে বাংলা তাইগার্স। তারা নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে ১৯ রানে হারিয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস।

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি সাকিবের দল। শুরুতেই তারা হারায় হজরতউল্লাহ জাজাইয়ের (১০) উইকেট। আরেক ব্যাটার জো ক্লার্ক আউট হয়েছেন শূন্য রানে। যদিও কলিন মুনরোকে নিয়ে দারুণ এক জুটি গড়ে বাংলা টাইগার্সকে লড়াইয়ের পুঁজি এনে দেন এভিন লুইস। মুনরো ৩০ রান করে ফিরলেও লুইস হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫৮ রান করে ফেরেন।

শেষদিকে বেনি হাওয়েল ১ রান করে ফিরে গেলেও বেন কাটিং ও সাকিব মিলে বাংলা টাইগার্সকে জেতার মতো পুঁজি এনে দেন। সাকিব ৬ বলে ১৪ ও কাটিং ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। এরপর বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে এক উইকেট নেন টাইগার অলরাউন্ডার। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com