1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

সাইমন-বুবলির গায়ে হলুদ

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮.১২ পিএম
  • ২৫৫ Time View

শাকিব খানকে গোপনে বিয়ে এবং বাচ্চার জন্ম দিয়ে মিডিয়ায় হইচই ফেলে দেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সোশাল মিডিয়া এবং চায়ের আড্ডায় কম সমালোচিত হননি ‘বসগিরি’ খ্যাত নায়িকা বুবলী।

এবার শোনা গেল বিয়ের পিড়িতে বসছেন এই নায়িকা। তার পাশে বর হিসেবে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আরেক অভিনেতা সায়মন সাদিককে। তবে বাস্তবে নয়, এই তারকা জুটি বিয়ে করছেন পরিচালক জসীমউদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়।

সিনেমায় দুই নায়ক-নায়িকার গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন পরিচালক জসিম উদ্দিন জাকির। সেখানে লিখেছেন, ‘মায়া: দ্য লাভ’ ডে-১৫। সেখানে বর এবং কনের চরিত্রে অভিনয় করছেন তারা।

সিনেমাটির পরিচালক জানান, ‘গায়ে হলুদের অনুষ্ঠানের পর আগামী ২৫ তারিখে তাদের বিয়ে।

পরিচালক আরও জানান, গল্প লিখছি আর শুটিং করছি। এটি শেষ লটের কাজ। আগামী বছরে ছবিটি হলে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সুপারস্টার শাকিব খানের সঙ্গে বেশকিছু চলচ্চিত্রে অভিনয়ের পর নিরব, রোশান, আদর আজাদের মতো নায়কের বিপরীতেও অভিনয়ে দেখা গেছে তাকে।

এছাড়াও নায়ক সাইমন সাদিক শুটিং করছেন অপু বিশ্বাসের সঙ্গে অন্যদিকে নায়িকা বুবলি শুটিং করছেন মাহফুজ আহমেদ আর শরিফুল রাজের বিপরীতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com