1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সপ্তাহের রাশিফল (১৯-২৫ নভেম্বর)

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬.৩৮ পিএম
  • ৩৯২ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। দূর থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে। কর্মের জায়গায় কিছুটা চাপে থাকবেন। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক বিষয় নিয়ে চাপে থাকবেন। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। দাম্পত্য ও পারিবারিক  জীবনে সহনশীলতা বাড়াতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বিভিন্ন মুখী চাপে থাকবেন। পারিবারিক আত্মীয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে না। পেশাগত কাজে সফলতা পাবেন। কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। ব্যক্তিগত ঝামেলা বাড়তে পারে। সৃজনশীল ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক প্রতিষ্ঠান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): শরীর ও মন ভালো যাবে। প্রেম রোমান্স শুভ। দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। পরিবারের কারো সফলতায় মানসিকভাবে আনন্দ অনুভব করবেন। কর্মক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। সামাজিক যোগাযোগ বাড়বে। পেশাগত কাজে ঝামেলা বাড়তে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): সার্বিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। গৃহে আত্নীয় স্বজনের সমাগম হতে পারে। আর্থিক চাপে থাকবেন। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। অলসতাকে প্রশ্রয় দিবেন না। পেশায় ব্যস্ততা বাড়বে। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): শরীর স্বাস্থ্য ভালো যাবে। কর্মব্যস্ততা বাড়বে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা থাকবে। সন্তানের কোনো বিষয় আনন্দদায়ক হবে। ভ্রমণের সম্ভাবনা আছে। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। সবধরনের মতানৈক্য এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে। ভ্রমণ হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। আপনার মনোবল বাড়বে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): এ সপ্তাহে আপনার বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা নিরসন হবে। জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। কিছুটা আর্থিক চাপে থাকবেন। পরিবারের কারো সঙ্গে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। চলফেরায় সতর্ক হতে হবে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রিয়জন কারো সঙ্গে মতবিরোধ থাকবে। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। ব্যয় বাড়তে পারে। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ভ্রমণের সম্ভাবনা আছে। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। কোনো অপ্রত্যাশিত কারণে ব্যয় বাড়তে পারে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মব্যস্ততা বাড়বে। অপ্রত্যাশিত সূত্র হতে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত কাজে সুনাম অর্জন করবেন। সৃজনশীল কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। কাউকে কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সুস্থতার জন্য শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। পেশাগতভাবে সফল হবেন। তবে কোনোরকম  ঝামেলা জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। দাম্পত্য ও পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। দাম্পত্য ও পারিবারিক বিষয় আপনার জন্য শুভ। সামাজিক যোগাযোগ বাড়বে, যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য ও সহযোগিতা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com