1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

স্মিথ: কোহলি তিন ফরম্যাটেই বিশ্বসেরা

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১২.২৭ পিএম
  • ২৫৯ Time View

বর্তমান সময়ে যে কয়জন ক্রিকেটার তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন তাদের অন্যতম একজন বিরাট কোহলি। ভারতের সাবেকে এই অধিনায়ক দুই বলের ক্রিকেটেই দলের প্রধান ব্যাটিং স্তম্ভ। তার সমসাময়ীক আরও তিন ক্রিকেটারসহ তাদেরকে একত্রে বলা হয় ফেব ফোর। এই ফেব ফোরেরই একজন স্টিভেন স্মিথ।

২০১১ সালের ২০শে জুন টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। কিংস্টনে নিজের অভিষেক টেস্টে সুবিধা করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ১৫ রানের বেশি করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে পাঁচ ইনিংস মিলিয়ে মোটে ৭৬ রান করেছিলেন কোহলি।

তিনি সাদা পোশাকে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছিলেন নিজের ষষ্ঠ ইনিংসে। সেটা ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে কোহলিকে অপেক্ষা করতে হয়েছিল ১৪ ইনিংস। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেছেন। ধারবাহিক হয়েছেন। হয়ে উঠেছেন বিশ্বক্রিকেটেরই বড় এক বিজ্ঞাপন।

কোহলি প্রসঙ্গে স্মিথ বলেন, ‘সে (কোহলি) তিন ফরম্যাটেই একজন বিশ্বমানের ক্রিকেটার। সে অনেক রান করেছে এবং সে একজন অসাধারণ খেলোয়াড়।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের মহিমা দেখিয়েছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক দলকে ফাইনালে তুলতে না পারলেও প্রায় ৯৯ গড়ে করেছেন ২৯৬ রান। যা আসরে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com