1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ফখরুল: ১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.১৫ পিএম
  • ২২৯ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বর আমাদের চূড়ান্ত কর্মসূচি নয়, আমরা আরও বৃহত্তর আন্দোলন নিয়ে জনগণের সামনে আসবো। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সামগ্রিকভাবে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে এমন একটি আবহ তৈরি করা হচ্ছে, যেন মনে হচ্ছে ১০ ডিসেম্বর ঢাকায় একটি যুদ্ধ হবে। এটা তারা (আওয়ামী লীগ) তৈরি করছে।

মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, ঢাকায় হবে বিভাগীয় সমাবেশ। আমরা যে কর্মসূচি সরকারকে দিয়েছিলাম ১০টি বিভাগ নিয়ে, তার সর্বশেষ কর্মসূচি হচ্ছে ঢাকায়। ঢাকা থেকে হয়তো আমাদের পরবর্তী কর্মসূচি, দাবি-দাওয়াসহ আরও বৃহত্তর আন্দোলন নিয়ে জনগণের সামনে আসবো। এটা আমাদের চূড়ান্ত কর্মসূচি নয়, এটা হচ্ছে স্বাভাবিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি।

তিনি বলেন, এমন কোনো কর্মসূচি আমরা নেবো না, যেটাতে জনগণ ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণের দাবিগুলো নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাবো।

বিএনপি মহাসচিব বলেন, হেফাজতের মতো দমন করার অবস্থা এখন আর দেশে নেই। হেফাজতের সময় তারা যেটা করেছে, এখন জনগণের সঙ্গে সেটা করতে পারবে না। কারণ হচ্ছে, জনগণ তাদের জায়গায় দাঁড়িয়ে গেছে, যেকোনো মূল্যে এবার দাবি আদায় করে ছাড়বে।

তিনি আরও বলেন, ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের অবৈধ মন্ত্রী ও নেতৃবৃন্দ দায়িত্বহীন উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে সমাবেশ নস্যাৎ করার হীন চক্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র জনগণ তাদের ন্যায্য দাবিতে সমবেত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হবে।

মির্জা ফখরুল বলেন, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলে জনগণ কখনই তা মেনে নেবে না। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে জনগণ গণসমাবেশকে সফল করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com