1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

দক্ষ কর্পোরেট গভার্নেন্সের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৬.৪৮ পিএম
  • ৪৪২ Time View

বর্তমান বাণিজ্যিক বিশ্বে দক্ষ কর্পোরেট গভার্নেন্সের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে কর্পোরেট গভার্নেন্স এক্সিলেন্স-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কর্পোরেট গভার্নেন্স চর্চার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পুরস্কৃত করতে আইসিএসবি’র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান বাণিজ্যিক বিশ্বে দক্ষ কর্পোরেট গভার্নেন্সের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের সকল তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সুষ্ঠু কর্পোরেট গভার্নেন্স কালচার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় তিনি কর্পোরেট সেক্টরে পেশাগত দক্ষতা বিকাশে চমৎকার ভূমিকা রাখায় আইসিএসবি-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত মানদন্ডের উপর ভিত্তি করে ৪০টি কোম্পানিকে তাদের স্বচ্ছ কর্পোরেট গভার্নেন্সের জন্য এই অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়। ২০২০ সালে এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কতটা কর্পোরেট ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রেখেছে তার পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলিকে প্রধানত মূল্যায়ন করা হয়। ডিএসই এবং সিএসই এর অধিভুক্ত কোম্পানিগুলোকে মোট ১৩টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। বাণিজ্যমন্ত্রী বিজয়ী কোম্পানিগুলোকে ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ক্যাটাগরিগুলোর মধ্যে জেনারেল ব্যাংকিং সেক্টরে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড সিলভার এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com