1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

সার্বিক সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫.১৬ পিএম
  • ২৪৩ Time View

কোনো ব্যাংকের তারল্য ঘাটতি থাকলে বাংলাদেশ ব্যাংক সে ব্যাপারে ব্যবস্থা নেবে। একইসঙ্গে সার্বিক সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যাংকগুলোর সিইওদের এসব নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকের সিইওরা বলছেন মানুষ আমানত তুলছে না। আমানত সুরক্ষিত রয়েছে। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সমাধানে তারা সতর্ক থাকবে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় সমস্যা থাকলে তা আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে। বর্তমানে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা বিরাজ করছে। তবে ব্যাংকগুলো মধ্যে কোনো উদ্বেগ নেই

এছাড়া তিনি বলেন, আমানত তুলে নেওয়ার বিষয়টি গুজব। এবিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিগগিরই সব সমস্যা দূর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com