1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

দেশি উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন: প্রধানমন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৬.০৯ পিএম
  • ৭৪০ Time View

সার উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সারের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন করতে গেলে গ্যাসের সংকট হয়। ফলে বিদেশে কারখানা করে সেই সার দেশে ব্যবহার করা যায় কিনা- সেই সম্ভাবনা বেসরকারি খাত উন্মোচন করতে পারে। বিদেশে উৎপাদিত সেই সার বাংলাদেশের চাহিদা মেটাবে উদ্যাক্তরা চাইলে বাইরের দেশেও ব্যবহার করতে পারে। এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে। বিদেশে বিনিয়োগও বাড়বে। তবে দেশের স্বার্থ যেন আগে রক্ষা হয় সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, এদিন একনেক সভায় ৭২৪ কোটি টাকা ব্যয়ে ‘ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ প্ল্যান্ট স্থাপন প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। হাওর এলাকায় পিলারের সাহায্যে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে। এজন্য সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। হাওরে যেখানে ছোট সেতু দরকার সেটা করতে বলেছেন তিনি। যেন ঠিকমতো পানি চলাচল করতে পারে। সেতুর জন্য যেন নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টিও নজরে রাখতে বলেছেন। খুঁটি দিয়ে ছোট ছোট সেতু বানিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com