1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭.০১ পিএম
  • ২৯২ Time View

ঢাকা, ১২ মার্চ ২০২৬: জমকালো বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিবর্তে ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড এয়ারটেল। আমাদের দৈনন্দিন জীবনের খুব কাছের একটি গল্পকে কেন্দ্র করে ব্র্যান্ডটি নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি ইতোমধ্যে ফেসবুক, ইউটিউব ও টিকটকে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছে কনটেন্টটি। ঈদ মানেই শহর থেকে গ্রামের বাড়ির পথে মানুষের ঢল। তবে নতুন প্রজন্মের কাছে ‘বাড়ি’ কি শুধুই একটি স্থান, নাকি এটি এক আবেগঘন সম্পর্কের নাম? এই প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এবারের ঈদের গল্প ’হোম নট কামিং’।

কনটেন্টটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ মিরাজ হাসান রায়হান। পার্শ্বচরিত্রে রয়েছেন অর্পিতা পাল, মাহাদি রহমান, হৃদমিলা রহমান, মশিউর সিয়াম, মাঈনুল ইসলাম শুভ, মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্রসহ আরও অনেকে। চলচ্চিত্রটিতে বাবা-মা, পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি একদল বন্ধুর সম্পর্ক ও অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের পরিচালক জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম বলেন, “ঈদ নিয়ে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির কাজ ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। কাজের সময় মনে হয়েছে যেন আমরা নিজেরাও আবার সেই বন্ধুত্বের বয়সে ফিরে গিয়েছি। অভিনয়শিল্পীদের মধ্যেও বাস্তব বন্ধুত্ব তৈরি হয়েছিল, যার কারণে অনেক মুহূর্তেই মনে হয়েছে আমরা অভিনয় দেখছি না, বরং সত্যিকারের বন্ধুত্বের কোন মুহূর্ত উপভোগ করছি। অল্প সময়ের মধ্যে সেই আবেগকে ফুটিয়ে তোলা সহজ ছিল না, তবে পুরো দলের আন্তরিকতা কাজটিকে সহজ করেছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com