1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু   হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন; বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” ও মোবাইল অ্যাপ “পিট্রেড” মাধবপুর ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ; সিএনজি চালকসহ নিহত ২, আহত ২ সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ সিআরআর বজায় রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইল ১০ হাজার কোটি টাকার সহায়তা

ফরিদপুরে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫.৩২ পিএম
  • ২০০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে চলছে এ গণসমাবেশ। বিএনপির অন্যান্য বিভাগীয় শহরের গণসমাবেশের মতো ফরিদপুরের মঞ্চেও ফাঁকা রাখা হয়েছে দুটি চেয়ার।

শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ গণসমাবেশ শুরু হয়।

মঞ্চে চেয়ার ফাঁকা রাখা নিয়ে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, মঞ্চের মাঝের দুটি চেয়ার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য খালি রাখা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এর পর বক্তব্য শুরু করেন স্থানীয় নেতারা।

শুরুর দিকে বক্তব্য রাখেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা হক, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম প্রমুখ। দলের কেন্দ্রীয় নেতারা বেলা ২টার দিকে মঞ্চে উঠবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com