1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কখন পান করবেন চা-কফি?

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৭.০০ পিএম
  • ১৯১ Time View

চা-কফির নানা গুণ। সবই ঠিক আছে। কিন্তু চা-কফি কি যত ইচ্ছে তত, যখন খুশি তখন খাওয়া যায়?

খালি পেটে চা-কফি খাওয়া কি ঠিক?

ঘুম থেকে উঠেই অনেকের চা খাওয়ার অভ্যাস। খালি পেটে চা-কফি খেলে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে। দেখা দিতে পারে অ্যাসিডিটির লক্ষণ। তাই খালি পেটে চা-কফি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।

তবে কি খাওয়ার পর?

খাবার খাওয়ার পরপরই চা-কফি খেলে আবার আরেক মুশকিল। তাতে পাকস্থলীতে থাকা খাবারের অংশবিশেষ এবং পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিড খাদ্যনালীর দিকে উঠে এসে বুক জ্বালাপোড়ার মতো কষ্টদায়ক অনুভূতির সৃষ্টি হতে পারে। খাবার উগরে আসছে, এ রকম অনুভূতিও হতে পারে। তা ছাড়াও চা বা কফির কারণে ক্ষেত্রবিশেষে খাবারের পুষ্টি উপাদান শোষিত হয়ে বাধার সৃষ্টি হতে পারে। তাই খাবার খাওয়ার পরপরই চা-কফি খাওয়া অনুচিত।

কখন খাবেন? কতটা খাবেন?

খালি পেটেও নয়, ভরা পেটেও নয়। তাহলে কখন? খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা পর চা-কফি খাওয়ার পরামর্শ দিলেন ডা. খান মো. নাজমুস সাকিব। তাহলে কোনো সমস্যা হয় না। তবে চা-কফির নেশায় বুঁদ হয়ে কাপের পর কাপ শেষ করা যাবে না। ব্যক্তিভেদে চা-কফির সহনীয় পরিমাণ একটু কমবেশি হলেও রোজ ২ কাপের বেশি না খাওয়াই ভালো। চা-কফির সঙ্গে চিনিও নিন একেবারেই সামান্য। সম্ভব হলে একেবারেই বর্জন করুন। তা ছাড়া ঘন লিকার দেওয়া মসলা চা খেলে অ্যাসিডিটি বাড়তে পারে।

 খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা পর চা-কফি পান করুন
খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা পর চা-কফি পান করুন

কেন সন্ধ্যায় চা-কফি খাবেন না?

সন্ধ্যায় বা রাতে চা-কফি খেলে ঘুমের সমস্যা তো হতেই পারে; শোয়ার পর মুখে টক বোধ করতে পারেন, হতে পারে বুক জ্বালাপোড়া। পাকস্থলী থেকে খাদ্যনালীর দিকে খাবার ও অ্যাসিড উঠে আসার ফলেই এমনটা হয়। তাই চা-কফি দিনে খাওয়াই ভালো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com