1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার

  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৭.৫৮ পিএম
  • ১৯২ Time View

বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২০ হাজার ৩৫৪ জন। অসাধু পন্থা অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে ২১ জনকে।

রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এ তথ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ জনের মধ্যে ৩ হাজার ৫০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ৯৬৭ জন অনুপস্থিত ও একজন বাহিষ্কার, সিলেট বোর্ডে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৬২ জন অনুপস্থিত ও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৮১৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সাধারণ নয়টি বোর্ডে ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জনের মধ্যে মোট ১৫ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল। এর হার ১ দশমিক ৫৯ শতাংশ। ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্র বিতরণ হওয়ায় এ বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষার সময় ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানা গেছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৪৮টি পরীক্ষা কেন্দ্রে ৯৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ হাজার ৯৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ বহিষ্কার করা হয়েছে ১৫ জনকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com