1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

ডিএসইতে লেনদেন ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৫.৪৪ পিএম
  • ২৮৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৩৯ শতাংশ লেনদেন কমে ৬০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে। যা ডিএসইতে গত ৮ মাসের মধ্যে লেনদেনের সর্বনিম্ন অবস্থান।

এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫১ কোটি ৫৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮  কোটি ২৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০২ পয়েন্ট কমে ২০  হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com