1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সাকিবকে কোহলির মতো খেলার পরামর্শ শেবাগের

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১০.৫৬ এএম
  • ২৩৩ Time View

৩১ রানে ৪ উইকেট হারানোর পর নিশ্চিতভাবেই ভারতের জয়ের আশা দেখেননি কেউ। তবে পুরোটা সময় উইকেটে থেকে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ভারতকে একাই জিতিয়েছেন বিরাট কোহলি। এদিকে লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে হতাশায় ডুবে আছে বাংলাদেশ। কোনভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পারছেন না লিটন দাস-সোহানরা।

হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশকে টেনে তুলতে সাকিব আল হাসানকে সামনে থেকে নেতৃত্ব দিতে বলছেন বীরেন্দ্রর শেবাগ। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে কোহলি যেভাবে ব্যাটিং করেছেন বাংলাদেশের হয়ে সাকিবকে সেটি করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার।

বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে প্রিভিউ করতে শেবাগ বলেন, ‘সাকিবকে বুঝতে হবে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে এবং বিরাট কোহলি যেভাবে খেলেছে এভাবে খেলতে হবে। যাতে বাংলাদেশ সম্মানজনক পুঁজি পায়।’

অস্ট্রেলিয়ার উইকেট মানেই হালকা ঘাস, বাড়তি গতি এবং বাউন্স। যেখানে বরাবরই এশিয়ার ব্যাটারদের মুখ থুবড়ে পড়তে হয়। লম্বা সময় ধরেই ১৩০ থেকে ১৪০ রানের মাঝে আটকে আছে বাংলাদেশ। তবে শেবাগ বলেন, ‘তাদের যে অধিনায়ক আছে সাকিব আল হাসান তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সে এখন দলের সবচেয়ে সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার। উপরে ব্যাটিং করে তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এমন না যে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৬০ রান নিতে হবে। দেখুন, ১৬০ রানের ম্যাচ (ভারত-পাকিস্তান) কত সুন্দর হলো কিন্তু বাংলাদেশকে ১৪০ থেকে ১৬০ রান তো করতে হবে। এমন তো না যে উইকেটে এসেই ভারতের মতো মারতে শুরু করতে হবে। ১৩০ এর যে উইকেট সেখানে বাউন্স মেলে, সুইংও হয়। সেখানে মারা সহজ হবে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com