1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিশ্বকাপের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১২.৩৭ পিএম
  • ১৩৩ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দুশমন্থ চামিরা। কাফ ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না শ্রীলঙ্কার এই পেসারের। এই ইনজুরির কারণে এশিয়া কাপও মিস করেছিলেন চামিরা।

বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে খেলা চামিরা। মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট নেন তিনি। তবে এই ম্যাচে নিজের শেষ ওভারে বোলিং করতে এসেই ইনজুরি আক্রান্ত হন চামিরা। নিজের শেষ ওভারের শেষ বল বাকি থাকতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি।

অবশ্য চামিরার ছিটকে পড়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চামিরার বদলি কে হবেন তা এখনও নিশ্চিত করেনি তারা। শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রোশান আবেসিংহের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করছে লঙ্কান গণমাধ্যমগুলো।

শ্রীলঙ্কা দলে ইনজুরির থাবা অবশ্য এখানেই শেষ নয়। হ্যামেস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত আছেন দলটির ব্যাটার দানুশকা গুনাথিলাকা এবং পেসার প্রমোদ মাদুশান।

চলমান বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে নামা শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হেরেছে। আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়ায় দুই পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে সম্প্রতি এশিয়া কাপ জেতা এই দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com