1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

মা হলেন প্রিয়াঙ্কা

  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১১.০৪ এএম
  • ৬২৫ Time View

চমকে দিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিলেন তারা। শুক্রবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর দিয়েছেন তিনি। 

প্রিয়াঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এল নিয়াঙ্কার কোলে। সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। একই সঙ্গে অনুরোধ, আপাতত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো যেন বন্ধ করেন সবাই। সুস্থ, সুন্দর সন্তান আসুক তাদের দাম্পত্যে। এটাই আপাতত নিয়াঙ্কার ইচ্ছে।

প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই জল্পনায় মেতে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মহল। ছড়িয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনও। তার মধ্যেই ইঙ্গিতে মাতৃত্বের কথা একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেউ বুঝতে পারেননি, এভাবে খুশির খবর দিতে চলেছেন জোনাস দম্পতি।

গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন তারকা দম্পতি। প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড়। নিকের চেয়ে বয়সে অনেকটাই বড় প্রিয়াঙ্কা। ফলে, এই বিয়ে আদৌ টিকবে কিনা, তাই নিয়ে সন্দেহ ছিল সব মহলেই।

তাদের নিয়ে যত কটাক্ষের পরিমাণ বেড়েছে ততই যেন তারা শক্ত করে ধরে থেকেছেন একে অন্যের হাত। পথ চলেছেন নিজেদের মর্জিতে। তারা আবারও প্রমাণ করে দিলেন, বয়স নিছকই সংখ্যামাত্র। চাইলে যেকোনো বয়সেই সুখে থাকা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com