1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

আজ রাত থেকেই কলড্রপের জন্য টকটাইম পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৩ পিএম
  • ৩৩৫ Time View

গ্রাহকদের সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। নিজেদের নেটওয়ার্কে সর্বোত্তম সেবার অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে চলেছে এবং এরই ধারাবাহিকতায়, আজ রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করবে গ্রামীণফোন।

জিপি-জিপি কলে ড্রপের কারনে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হবার কারনে গ্রাহকরা এই টকটাইম পাবেন। এর আগে গ্রামীণফোন তৃতীয় কলড্রপ থেকে গ্রাহকদের টকটাইম দিয়ে আসছিল। গ্রাহকদের কলড্রপ ও টকটাইম প্রদানের বিষয়ে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরের জন্য সম্প্রতি নির্দেশনা প্রদান করে বিটিআরসি।

বিটিআরসি’র নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে টকটাইম ফেরত দেয়ার কথা থাকলেও, সেবার মান বৃদ্ধি এবং নিজেদের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দ্রুততার সাথে কলড্রপের বিপরীতে টকটাইম সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। প্রথম ও দ্বিতীয় কলড্রপের জন্য ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সাত নম্বর কলড্রপের জন্য ৪০ সেকেন্ড টকটাইম ফেরত দেয়া হবে গ্রাহকদের। এ টকটাইমের মেয়াদ হবে ১৫ দিন এবং জিপি-জিপি নেটওয়ার্কে এ টকটাইম ব্যবহার করা যাবে।

প্রত্যেক কলড্রপের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জমা হওয়া টকটাইম সম্পর্কে জানানো হবে।

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “ সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ফোরজি সেবা শক্তিশালী করতে ২০২১ সালের নিলামে অধিগ্রহণ করা তরঙ্গের ৮৫ শতাংশ ব্যবহার করছে গ্রামীণফোন।একই সাথে সর্বোচ্চ সংখ্যক নেটওয়ার টাওয়ার এর মাধ্যমে দেশব্যাপী ফোরজি সেবা সম্প্রসারন করেছি যা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতায় প্রতিফলিত হচ্ছে।

বিটিআরসি’র তথ্যমতে, নির্ধারতি ২ শতাংশ কলড্রপ বেঞ্চমার্কের বিপরীতে এ বছরে মে মাসে গ্রামীণফোনের কলড্রপ কমে এসেছে ০.৫৫ শতাংশে। এ সংখ্যাকে আরও কমিয়ে আনতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি; পাশাপাশি, আমাদের গ্রাহকদের কলড্রপের জন্য টকটাইম দিচ্ছি; যেনো তারা যে অর্থ ব্যয় করছেন, সে অনুযায়ী সেবা পান।”

কলড্রপের বিপরীতে জমা হওয়া টকটাইম সম্পর্কে জানতে গ্রামীণফোন গ্রাহকদের *121*765# ডায়াল করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com