1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪.৪১ পিএম
  • ১৭৮ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে বহুল প্রচারিত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

১৬ই মে/২০২৬ ইং দুপুর আড়াইটায় গাইবান্ধা জেলা প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান।বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন-ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিয়ার জামান। অনুষ্ঠানের শুরুতে পত্রিকাটির ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম।জাতীয় সাপ্তাহিক জয়ভিশন পত্রিকা ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ডেউলী সান, বৈশাখী টিভির গাইবান্ধা প্রতিনিধি মোঃ রাহুল ইসলাম রুবেল, এ ছাড়াও সাংবাদিক মাইদুল ইসলাম, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু, শান্ত মিয়া, আশরাফুজ্জামান খান তরু, আশরাফুল ইসলাম, সুমন মিয়া, তপন চন্দ্র বর্মনসহ অন্যন্যরা। বক্তারা বলেন, দৈনিক আইন বার্তা পত্রিকা সবসময়ই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরছে। গত ৯ বছর ধরে পত্রিকাটি সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছে এবং আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রধান অথিতি,,শেখ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে পত্রিকাটির নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং পত্রিকাটির শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সবশেষে, আইন বার্তা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com