1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

টি-টেনে সাকিব-মুস্তাফিজদের চূড়ান্ত স্কোয়াড

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৫ এএম
  • ২২৯ Time View

টি-টেন লিগের এবারের আসরে ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছিলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

এর মধ্যে ৪ জন দল পেলেও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মাহমদউল্লাহ রিয়াদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। দল পাননি তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুবও। ড্রাফটের আগেই আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফট থেকে তারা বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকে দলে নিয়েছে। সেই সঙ্গে আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে নিয়ে নিজেদের দল শক্ত করেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। ড্রাফট থেকে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে টিম আবুধাবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদকে।

চূড়ান্ত স্কোয়াড-

বাংলা টাইগার্স– সাকিব আল হাসান, মোহাম্মদ আমির, শান্তাকুমারান শ্রীশান্থ, কলিন মানরো, হজরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, এভিন লুইস, নুরুল হাসান সোহান, বেন কাটিং, ড্যান ক্রিস্টিয়ান, চিরাগ সুরি, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরি, জ্যাক বল, মাথিসা পাথিরানা, উমাইর আলী ও রোহান মুস্তফা।

টিম আবুধাবি- ক্রিস লিন, ফাবিয়েন অ্যালেন, ফিল সল্ট, আদিল রশিদ, নাভিন উল হক, টাইমাল মিলস, জেমস ভিন্স, জ্যামি ওভারটন, ব্র্যান্ডন কিং, আমাদ বাট, ডারউইস রাসুলী, আহসান শারাফু, আলী আবিদ, ইথান ডিসুজা, মুস্তাফিজুর রহমান ও পিটার হজগলু।

ডেকান গ্ল্যাডিয়েটর্স- আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ডেভিড উইজে, টম কোহলারক্যাডমোরে, ওডেন স্মিথ, জাহোর খান, মুজিব উর রহমান, লুক উড, জসুয়া লিটল, উইল স্মিড, জহির খান, কার্টিস ক্যাম্ফার, সুলতান আহমেদ, জেসন রয় ও তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com