1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

শূন্য পদের তথ্য যাচাইয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৭ এএম
  • ১৯৩ Time View

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই কমিটি গঠন করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রথম দফায় যাচাই-বাছাই শেষে ৭০ হাজার শূন্য পদের তথ্য পায় সংস্থাটি। এই তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালককে। সদস্য সচিব হিসেবে আছেন, প্রশাসন ও অর্থ শাখার উপ-পরিচালক।

কমিটির সদস্য হিসেবে আছেন- প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার পরিচালক, ঢাকা বিভাগের পরিদর্শক এবং মেমিসের সিস্টেম এনালিস্ট বা প্রোগ্রামার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com