1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

অস্ত্রসহ ব্যাংকে ঢুকে নিজের টাকা দাবি

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৯.৫৬ পিএম
  • ১৩৯ Time View

লেবাননে অস্ত্রসহ ব্যাংকে ঢুকে নিজের টাকা দাবি করেছেন জমাকারীরা৷ শুক্রবার এমন ঘটনা ঘটেছে দেশটির রাজধানী বৈরুতে৷ এদিকে পরিস্থিতি সামাল দিতে তিনদিন ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে৷

বিশ্লেষকরা বলছেন, জমাকারীদের বহুদিনকার ক্ষোভের ফসল এই হামলা৷ অর্থনৈতিক মন্দার মুখে ২০১৯ সাল থেকে ব্যাংকগুলো মার্কিন ডলার উত্তোলনের সীমা নির্ধারণ করে দেয়৷ এর ফলে বিপদে পড়েন অনেক গ্রাহক৷ বিশেষ করে অনেক ব্যবসায়ী এতে ক্ষতিগ্রস্ত হন৷

শুক্রবার বৈরুতে এই অর্থ জমাকারীরা ব্যাংকগুলোতে হামলা করে জোর করে অর্থ উত্তোলন করার চেষ্টা করেন৷ পাঁচটি ব্যাংকের দু’টো রাজধানী বৈরুতে, একটি বৈরুতের উপকণ্ঠে, এবং দু’টি দেশটির উত্তরাঞ্চলে৷

‘আমার জমানো টাকা না নিয়ে আমি যাব না৷ আমি একজন ব্যবসায়ী এবং আমাকে অধীনস্থদের বেতন দিতে হবে৷ আমি আমার অধিকার ফেরত চাই’- আবেদ সুবরা নামের এক ব্যক্তি বৈরুতের ব্লোম ব্যাংকের ভেতর থেকে চিৎকার করছিলেন৷

তিনি বলেন, ব্যাংক তাকে প্রতি মাসে ২০০ ডলার উত্তোলনের সুযোগ দিচ্ছে৷ অথচ তার জমা আছে দুই লাখ ডলার৷

তার ভাই আয়মান সুবরা বলেন, ‘আমার ভাই একজন সৎ মানুষ৷ তিনি চোর নন৷ পরিবারের খরচ ও ব্যবসা চালানোর জন্য তার অর্থ দরকার৷’

গত কয়েকদিন ধরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে লেবাননে৷ ওয়ার্ল্ড ব্যাংক লেবাননের অর্থনৈতিক মন্দাকে গত দেড়শ’ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করেছে৷

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দেশটির শতকরা ৭৪ ভাগ মানুষ মন্দায় আক্রান্ত হয়েছেন৷ লেবানিজ পাউন্ডের মূল্য ৯৫ ভাগ কমেছে৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com