1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

বিশ্ববাজারে সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে জ্বালানি তেলের দাম

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ২৩০ Time View

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। তবে এবার দাম কমে সাত মাসের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে জ্বালানি তেলের বাজার।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জ্বালানি তেলের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম কমে প্রতি ব্যারেল ৯০ ডলারের নিচে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ডব্লিউটিআই তেলের দাম কমে হয় ব্যারেল প্রতি ৮৫ ডলার।

লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারির ৮ তারিখের পর তেলের দাম এতটা কমেনি।

বিশেষজ্ঞদের মতে, ডলারের মানবৃদ্ধি, মন্দার ভয় ও চীনের জিরো কোভিড পলিসি কাজ করেছে তেলের দাম কমার পেছনে ।

বৃহস্পতিবার একদফা তেলের দাম কমলেও, যেসব দেশ জ্বালানির দাম নির্দিষ্ট করে দিয়েছে, তাদের কাছে রাশিয়া জ্বালানি বিক্রি করবে না বলে ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরে তেলের দাম আবার বেড়ে যায়। তবে সেটা স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই তেলের দাম আবারও ৯০ ডলারের নিচে নেমে আসে।

চলতি মাসেই জি-৭ ভুক্ত দেশগুলো রুশ তেলের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়। জি-৭ এর এ সিদ্ধান্তের বিপরীতে রাশিয়া ইউরোপে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এর মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com