1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

আইএফআইসি ব্যাংকের মাসব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫.৩৭ পিএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস-২০২২।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১০ আগস্ট আইএফআইসি ব্যাংক এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় ‘স্মরণ সভা ও দোয়া মহফিল’-এর। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট ব্যাংক-এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারন ও প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী পরিচালনা করা হয়। আইএফআইসি ব্যাংক-এর রংপুর, শেরপুর, নেত্রকোনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও রাঙামাটি শাখা সমূহের মাধ্যমে ‘মানবিক সহায়তা কার্যক্রম’ এর আওতায় প্রায় ছয় শতাধিক প্রান্তিক জানসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়া হয়েছে এ কর্মসূচীর আওতায়। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপান পরিচালক ও প্রধান নির্বাহী, জনাব শাহ এ সারওয়ার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও কর্মীরা গত ২০ আগস্ট টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলী শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সর্বশেষ গত ২৫ আগষ্ট ব্যাংকের ৮৩৬ তম পরিচালনা পর্ষদ সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com