1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

গ্রামীণ ওয়ানঃ স্কিম টু’র লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬.১৯ পিএম
  • ২৩৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ড (Close-end) গ্রামীণ ওয়ানঃ স্কিম টু’র লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।

আজ সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ।

ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এইমস অব বাংলাদেশ লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। অর্থাৎ ওই তারিখে যে সকল বিনিয়োগকারীর কাছে ফান্ডের ইউনিট থাকবে তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

আলোচিত বছরে বাস্তবায়িত মুনাফার (Realized Gain) ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে (Cost Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৬৭ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে (Market Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৫২ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com