1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

শ্রীলঙ্কার বন্দর ছাড়ল চীনের সেই নজরদারি জাহাজ

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১১.০৮ এএম
  • ১৮৭ Time View

চীনের সেই সামরিক নজরদারি জাহাজটি শ্রীলঙ্কার বন্দর ছেড়ে গেছে। এক সপ্তাহ ধরে ওই বন্দরে অবস্থানের পর গতকাল সোমবার জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে হাম্বানটোটা বন্দর কর্তৃপক্ষ।

সম্প্রতি ভারতের আপত্তি সত্ত্বেও হাম্বানটোটা বন্দরে নোঙর করে চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫।

শ্রীলঙ্কার সরকার এবং চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ জানিয়েছে, ইতিমধ্যে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর ছেড়ে গেছে জাহাজটি। তবে জাহাজটির পরবর্তী গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিভিন্ন সূত্রের দাবি, চীনের যে জাহাজগুলোর স্যাটেলাইট, রকেট ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা আছে, তারই একটি ইউয়ান ওয়াং-৫। ভারত আশঙ্কা করছিল, চীন ওই বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার সরকার চীন ও ভারত—দুই দেশ থেকেই অর্থনৈতিক সহযোগিতা চায়। ভারতের আপত্তির কারণে চীনের জাহাজটিকে হাম্বানটোটা বন্দরে নোঙর করার অনুমতি দিতে দেরি করেছিল তারা। তবে পরবর্তী সময়ে তারা চীনের দাবির পক্ষেই সায় দিয়েছিল।

খবর- পার্সটুডের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com