বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিতে বারডেম হাসপাতালের সঙ্গে জেএমআই গ্রুপের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৫৬ Time View

২২ আগস্ট, ২০২২ (সোমবার), ঢাকা: এখন থেকে বারডেম জেনারেল হাসপাতালের এক্সিকিউটিভ হেলথ চেক-আপ সেন্টারে কম খরচে বিশেষায়িত সেবা পাবেন জেএমআই গ্রুপের কর্মীরা। এ সেবার আওতায় রয়েছেন জেএমআই গ্রুপের নিয়মিত, চুক্তিভিত্তিক ও সাবেক কর্মী এবং তাঁদের বাবা-মা-স্ত্রী-সন্তানেরা।
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ। কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিতে বারডেম জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ আগস্ট, ২০২২) বারডেম জেনারেল হাসপাতালের এ কে এম শাহজাহান মিলনায়তনে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়। জেএমআই গ্রুপের পক্ষে মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ মাসউদ হাসান এবং বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক (হাসপাতাল প্রশাসন) ডা. নাজিমুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মির্জা ম হাসান ফায়সাল, বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক (প্রশাসন) আশফাকুর রহমান, বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) ইমরুল আহমেদ, জেএমআই গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) মু. ফজলে রাব্বী, জেএমআই গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ মামুনুল ইসলাম, জেএমআই গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মো. আশরাফুল করিম, জেএমআই গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রাজীব হাসান জনি, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক (ব্র্যান্ডিং) আল-ইমরান এবং জেএমআই গ্রুপের উপ-ব্যবস্থাপক (পরিবহন পরিচালন) মো. মনিরুজ্জামান দরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS