1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

এশিয়া কাপে শ্রীলঙ্কার দল ঘোষণা

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৭.০১ পিএম
  • ২৬১ Time View

এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০ সদস্যের শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালঙ্কা।

স্কোয়াডের জন্য সবুজ সংকেত দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। এদিকে এশিয়া কাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার কুশল পেরেরার। ইনজুরির কারণে ছিটকে গেছেন বিনুরা ফার্নান্দো এবং কাসুন রাজিথা। এসএলসি ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোটে পড়েন এই দুই ক্রিকেটার। তাদের দুজনের বদলি হিসেবে আসিথা ফার্নান্দো এবং প্রমোদ মাদুশানের নাম প্রস্তাব দিয়েছে নির্বাচকরা। সবুজ সংকেত পেলে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন তারা দুজন।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ ও আফগানিস্তান। ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়োজক শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠবে দাসুন শানাকারা।

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশা, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো (মনোনয়ন সাপেক্ষে ), প্রমোদ মাদুশান (মনোনয়ন সাপেক্ষে)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com