1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

আড়াই বছর পর কিপিংয়ে ফিরছেন মুশফিক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৭.০৩ পিএম
  • ২৩৪ Time View

আড়াই বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে পুরনো দায়িত্বে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আসন্ন এশিয়া কাপে উইকেটকিপারের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। যদিও বিষয়টি নিয়ে এই ব্যাটার এখনও টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাননি। কিপিংয়ের সঙ্গে আসন্ন এশিয়া কাপে ওপেনিং ব্যাটারের দায়িত্বও পালন করতে পারেন মুশফিক। তবে দুটি বিষয়েরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে শনিবার নাগাদ। শুক্রবার রাসেল ডমিঙ্গো বাংলাদেশে এসে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

২০২০ সালের ১১ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সর্বশেষ উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলেছিলেন মুশফিক। এরপর মাঝে করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ২০২১ সালের নিউজিল্যান্ড সিরিজে শুরু হয় মুশফিকের কিপিং ইস্যুতে ধোঁয়াশা। সিরিজ শুরুর আগে রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই ম্যাচে নুরুল হাসান সোহান কিপিং করবেন। এবং পরের দুই ম্যাচে উইকেটের পেছনে থাকবেন মুশফিক। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে মুশফিক এই দায়িত্বে আসার কথা থাকলেও সেদিন উইকেটের পেছনে দেখা যায় সোহানকে।

সে সময় ডমিঙ্গ বলেছিলেন, ‘এখানে কিছুটা পরিবর্তন এসেছে। প্রাথমিকভাবে সিরিজ শুরুর আগে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না।’

এদিকে এশিয়া কাপের জন্য ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করলেও এখন পর্যন্ত কিপিং অনুশীলন করতে দেখা যায়নি মুশফিককে। তবে ব্যাটিং অনুশীলনে ভিন্নরুপে দেখা গিয়েছে তাকে। প্রতিদিনই পাওয়ার হিটিং অনুশীলনের সঙ্গে আনঅর্থডক্স কিছু শটসও খেলতে দেখা গিয়েছে এই ব্যাটারকে। স্কুপ, রিভার্স স্কুপ ও লং শট খেলার সঙ্গে একবার হেলিকপ্টার শটও খেলার চেষ্টা করেছেন তিনি। যদিও তাতে সফল হননি। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে মুশফিকের এমন ব্যাটিং মনোভাব প্রশ্ন জাগাতেই পারে যে আসলেই কি এশিয়া কাপে ওপেন করতে যাচ্ছেন তিনি?

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com