1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

সাপ্তাহিক লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১২.৩১ পিএম
  • ১৮৯ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০টির মধ্যে ৮টিই মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দর ৩ টাকা ১৩ পয়সা কমেছে। আলোচ্য সপ্তাহে ফান্ডটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৯০ হাজার  টাকা।

রিলায়েন্স ওয়ান ফার্স্ট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২.৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ৯ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ২.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ডমিনেজ বিল্ডিং অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com