1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১১.২৬ এএম
  • ২০২ Time View

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে কোনাপাড়ার কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টা ৪৪ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যায়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।

গত সোমবার দুপুর ১২টার দিকে পুরানা ঢাকার চকবাজারের দেবীদাসলেন এলাকায় একটি প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com